বাংলাদেশবেলা
প্রকাশিত: ২৯ জুলাই, ২০২৫, ০৫:০৫ পূর্বাহ্ণ

তারাগঞ্জে সাবেক ইউপি সদস্যের বাড়িতে ডাকাতি

লেখক: তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি
রংপুরের তারাগঞ্জ উপজেলায় একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দলের সদস্যরা ওই বাড়ি থেকে নিয়ে গেছে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার। ঘটনাটি ঘটেছে উপজেলার ২নং কুর্শা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের পলাশবাড়ী সেনপাড়া গ্রামের মৃত কৃষ্ণ চন্দ্র সেনের(সাবেক ইউপি সদস্য) বাড়িতে।
জানা গেছে, রবিবার (২৭ জুলাই) দিবাগত রাতে অন্যান্য দিনের ন্যায় ওই দিন রাতেও বাড়ির দরজা লাগিয়ে বাড়ির সদস্যরা ঘুমিয়ে পরেন। গভীর রাতে ডাকাত দলের সদস্যরা ঘরের দরজা ভেঙে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে যায়।
মৃত কৃষ্ণ চন্দ্র সেনের ভাতিজা সঞ্জিত সেন বলেন, ‘আমরা বাড়িতে ঘুমিয়ে পরলে ডাকাত দলের সদস্যরা আমাদের বাড়িতে এসে নগদ অর্থ ও স্বর্নালঙ্কার নিয়ে যায়। আমি সকালবেলায় ঘুম থেকে উঠে ঘরের দরজা খোলা দেখে ঘরের বাইরে এসে দেখি সবকটি ঘরের দরজাই ভাঙা। এই ডাকাতির ঘটনায় নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ মোট ২ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
পার্শ্ববর্তী এলাকার বাসিন্দা আঃ রহিম বলেন, ‘কয়েক দিন থেকে আমাদের তারাগঞ্জ উপজেলায় চুরির ও ডাকাতির হার বেড়ে গেছে। আমরা খুবই উদ্বিগ্ন আছি।
তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ ফারুক মুঠো ফোনে বলেন আমরা ডাকাতি যাওয়া জিনিসপত্র উদ্ধারের চেষ্টা করছি। আইন-শৃঙ্খলা উন্নয়নকল্পে আজ থেকে তারাগঞ্জগ উপজেলায় ১৫ টা চেক পোষ্ট বসানো হবে গ্রাম পুলিশের সহায়তায়। ও চেকপোস্ট গুলি সার্বক্ষণিক মনিটরিং করবে তারাগঞ্জ থানা পুলিশ। এমনটাই তথ্য নিশ্চিত করেন তারাগঞ্জ থানা অফিসার ইনচার্জ।

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2025/07/29/bangladesh/newsid-10222/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ০৬-০৬-২০২৬, ০৪:৪৫ অপরাহ্ণ