কবিতা: ফিরতে হবে নীড়ে
লেখক : মো: হারুনর রশীদ পাপ্পু।
সিনিয়র শিক্ষক, লালপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, লালপুর, নাটোর।
———————-
কখনও মাঠে,কখনও ঘাটে বেড়াও ঘুরে ফিরে।
এমন সময় আসবে তোমার ফিরতে হবে নীড়ে।
অনেক ভাল কাটছে জীবন বন্ধু বান্ধব মিলে।
অপেক্ষা কর আসবে সময় চমকে যাবে পিলে।
সবাই ভাবে, কাটবে সময় এমনতর সুখে।
বিধির নিয়ম মানতে হবে, কষ্ট নিয়ে বুকে।
বেলা গেলে সন্ধ্যা নামবে ফিরতে হবে নীড়ে।
ভেবে দেখো,সেই সময় কেও তোমায় দেখবে নাকো ফিরে!!
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।