গাজা উপত্যকার ফিলিস্তিনি নাগরিকদের প্রতি সংহতি জানিয়ে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের পূর্ব ঘোঘিত আজ শুক্রবারের (২১ মার্চ) গণমিছিল কর্মসূচি স্থগিত করা হয়েছে।
এর পরিবর্তে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে আজ জুমার পর বিক্ষোভ মিছিল করবে ছাত্র সংগঠনটি।আজ সংবাদমাধ্যমকে পাঠানো এক বার্তায় বিষয়টি জানিয়েছে গণতান্ত্রিক ছাত্র সংসদ।
সংগঠনটি জানায়, ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল মসজিদ থেকে তাদের নতুন কর্মসূচি শুরু হবে।ছাত্র-জনতাকে আওয়ামী পুনর্বাসনের বিরুদ্ধে জুলাই বিপ্লবের মতো করে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছে গণতান্ত্রিক ছাত্র সংসদ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।