সকল মেনু

অবৈধভাবে ইসরায়েলে প্রবেশের চেষ্টা, গুলিবিদ্ধ হয়ে ভারতীয়র মৃত্যু

অবৈধভাবে ইসরায়েলে প্রবেশের চেষ্টা করার সময় জর্দানের সেনারা এক ভারতীয়কে গুলি করে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে বলে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে।

প্রতিবেদনে আরো বলো হয়েছে, ভারতের কেরালার থুম্বার ওই বাসিন্দার নাম থমাস গ্যাব্রিয়েল পেরেরা। ঘটনাটি ১০ ফেব্রুয়ারি ঘটেছে বলে জানা গেছে।

রবিবার জর্দানের ভারতীয় দূতাবাস জানিয়েছে, তারা ‘দুর্ভাগ্যজনক পরিস্থিতিতে একজন ভারতীয় নাগরিকের দুঃখজনক মৃত্যু’ সম্পর্কে জানতে পেরেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ পোস্ট করে তারা জানিয়েছে, ‘দূতাবাস মৃত ব্যক্তির পরিবারের সঙ্গে যোগাযোগ করছে এবং মৃত ব্যক্তির দেহাবশেষ পরিবহনের জন্য জর্দান কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে।’

৪৭ বছর বয়সী পেরেরা ভিজিটর ভিসায় জর্দানে আসার পর ইসরায়েলে প্রবেশের চেষ্টা করেছিলেন। তার আত্মীয় মেনামকুলামের বাসিন্দা এডিসনও ইসরায়েলে প্রবেশের চেষ্টা করেছিলেন।

তিনি গুলিবিদ্ধ হলেও বেঁচে যান। চিকিৎসার পর তাকে ভারতে ফিরিয়ে আনা হয়। পশ্চিম তীরে ক্রমবর্ধমান সহিংসতা এবং ইসরায়েল-হামাস যুদ্ধের পটভূমিতে এই ঘটনাটি ঘটল।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top