সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের বৈশেরপাড় এলাকায় বালুবাহী হ্যান্ডট্রলি উল্টে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত যুবক নয়ন মিয়া (১৪)। মইনপুর গ্রামের শুক্কুর আলীর ছেলে। আহতরা হলেন, একই গ্রামের জমশের আলীর ছেলে দুলাল মিয়া (২০), আপ্তাব আলীর ছেলে ইমন মিয়া (১৮)। আহতদেরকে প্রথমে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাদের অবস্থার অবনতি হলে রাতেই সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, শনিবার রাত ১১টার দিকে সদর উপজেলার শহীদ মিনার এলাকা থেকে বালুবাহী হ্যান্ডট্রলিটি হালুয়াঘাটের দিকে যাচ্ছিল। ট্রোলিটি বৈশেরপাড় এলাকায় আসার পর হঠাৎ সেটি উল্টে গিয়ে তিনজনই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নয়ন মিয়াকে মৃত ঘোষণা করেন।
সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি মো. আবুল কালাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ওই সময় একটি হ্যান্ডট্রলি বৈশেরপাড় এলাকার ধানী জমিতে উল্টো অবস্থায় পাওয়া যায়। ট্রলিটি স্থানীয় ইউপি সদস্য মুর্শেদ মিয়ার জিম্মায় রাখা হয়েছে। দুর্ঘটনায় নিহত নয়ন মিয়ার মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।