রাজশাহী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলার সাবেক চেয়ারম্যান আব্দুস সামাদকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
বৃহস্পতিবার দিবাগত রাত ২ টার দিকে পুঠিয়া উপজেলার নয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তার বাড়ি থেকে তাকে আটক করা হয়। পুলিশ তার বাড়ি ঘিরে ফেলেছে এটা জানতে পেরে সে ছাগলের ঘরে লুকিয়ে থাকে। সেখান থেকে তাকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।
পুলিশ জানায়, আওয়ামীলীগ নেতা আব্দুস সামাদ পুঠিয়া উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মীদের সংগঠিত করার দায়িত্ব পালন করছিল। যাতে সবাই নাশকতার কাজ নির্দেশ মত পালন করতে পারে।
এছাড়াও সামাদের বিরুদ্ধে এলাকায় ব্যাপক চাঁদাবাজি ও নিয়োগ বাণিজ্যের অভিযোগ রয়েছে।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন জানান, রাষ্ট্রবিরোধী কার্যকলাপ পরিচালনার জন্য এলাকার আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ নেতাকর্মীদের সংগঠিত করেছিল বেশকিছুদিন থেকে। তাই তাকে আটক করা হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।